• 01309103967
  • bijoypurhs111948@gmail.com
  • Bijoypur
  • Shahrasti, Chandpur
  • 8.00 AM - 5.00 PM
  • Saterday - Thursday
সভাপতির বাণী
সুপ্রিয় সুধী,
“আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু”!
বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিজয়পুর উচ্চ বিদ্যালয় কর্তৃক একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় সন্দেহ নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠানের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েবসাইট চালু করার ফলে যে কেউ প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে।

আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং প্রগতির মূল চাবিকাঠি। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক। সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। একটি সুশিক্ষিত জাতিই পারে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বিজয়পুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে যুক্ত হতে পারাটা আমার জন্য চমর গৌরবের।

এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে এবং বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে বাংলাদেশে পরিচিত করার জন্য সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যাপীঠের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি।
শুভেচ্ছান্তে
লায়ন মোহাম্মদ হোসেন (রানা)
সভাপতি
মোবাইল: ০১৯১২-৮৬৯৬২৪

Like Our Page